মসজিদ
আন্তর্জাতিক

৩০ মসজিদ বন্ধ করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ৮৯টি মসজিদ পরিদর্শন শেষে এর এক-তৃতীয়াংশ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। গণমাধ্যমকে বলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন’ প্রণয়নের আগে ‘উগ্রবাদকে’ প্রশ্রয় দেওয়ার অভিযোগে ৬৫০টি স্থান বন্ধ করে দেওয়া হয়। সে সময় ফ্রান্স পুলিশ প্রায় ২৪ হাজার স্থান পরিদর্শন করে।

জেরাল্ড জানান, উগ্রবাদসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের নভেম্বর থেকে ৮৯টি মসজিদ পরিদর্শ করে ফ্রান্সের পুলিশ। এসবের এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি থাকার পরও স্ট্রাসবার্গে ‘আইয়ুব সুলতান’ নামে নির্মীয়মাণ নতুন একটি মসজিদ নির্মাণের বিষয়ে নিজেদের বিরোধিতার কথা জানান জেরাল্ড।

‘রাজনৈতিক ইসলাম’ মতবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচটি মুসলিম সংস্থা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অক্টোবরে আরও চারটি নিষিদ্ধ করা হবে। ২০৫টি সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত এবং দুই ইমামকে বহিষ্কার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন তাদের আরও বেশি কিছু করার অনুমতি দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা