আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় আল–কায়েদা নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জৈষ্ঠ নেতা সালিম আবু-আহমেদ নামের এক নেতা নিহত হয়েছেন।

২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব শহরের কাছে মার্কিন ড্রোন হামলা হয়। সেই হামলাতেই সালিমুল আবু আহমেদের মৃত্যু হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। এছাড়া এ অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় তার হাত ছিলো বলে মনে করা হয়। এমনকি হামলা চালানোর জন্য তহবিলও সংগ্রহ করতেন তিনি।

ফক্স নিউজের খবরে বলা হয়, সিরিয়ার ইদলিব অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সালিমুলের হাত ছিল বলে মনে করা হচ্ছে।

এসব হামলা চালানোর জন্য নিহত ওই আল কায়েদা নেতা তহবিল সংগ্রহ এবং পরিকল্পনা করতেন বলেও জানা গেছে।

এদিকে এএনআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আল কায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন আইএস এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা