মার্কিন সেনা
আন্তর্জাতিক

রেকর্ডসংখ্যক মার্কিন সেনার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে প্রতিরক্ষা বিভাগের সূত্রের বরাতে জানায়, ২০২০ সালে ৫৮০ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। অপরদিকে ২০১৯ সালে আত্মহত্যা করা মার্কিন সেনার সংখ্যা ৫০৪।

আত্মহত্যা সংক্রান্ত ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ৩৮৪ জন ছিলেন কর্মরত অবস্থায়, ৭৭ জন অতিরিক্ত বাহিনীর এবং বাকি ১১৯ জন জাতীয় সুরক্ষা বাহিনীর সেনা।

মার্কিন গণমাধ্যম জানায়, আত্মহত্যা করা অধিকাংশ সেনা ছিলেন তরুণ ও পুরুষ। এর আগে ২০১৮ সালে ৫৪৩ মার্কিন সেনা আত্মহত্যা করেছিলেন।

ইউএসএ টুডে জানায়, আলাসকায় সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে সেনাবাহিনী ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করেছে।

প্রতিরক্ষা বিভাগের আত্মহত্যা প্রতিরোধ অফিসের পরিচালক ডা. কারিন অরভিস বলেন, আত্মহত্যা যুক্তরাষ্ট্রে ও সেনাবাহিনীর মধ্যে গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা