আফগান নারীরা
আন্তর্জাতিক

ফের আন্দোলনে আফগান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার অধিকার, কর্মজীবীদের চাকরি ফিরে পাওয়ার অধিকারসহ বেশ কয়েকটি ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছেন আফগান নারীরা। একই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর নতুন সরকার নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। সম্প্রতি কাবুলের মেয়র হামদুল্লাহ নোমানি এ নির্দেশনা দেন। বিদ্রোহী গোষ্ঠী গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেওয়া ও নতুন সরকার গঠনের পর নারীদের ওপর এটি সবশেষ নিষেধাজ্ঞা জারি করা হলো।

এর আগে বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে ছেলেদের জন্য স্কুল খুলে দিয়েছে। অল্পসংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে এরই মধ্যে, কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদেরকে ক্লাস করতে দেখা গেছে। তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনও খুলে দেওয়া হয়নি।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান বিদ্রোহী গোষ্ঠীর শাসনের অধীনে ছিল। তখন তারা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। নিষিদ্ধ করে বাইরে নারীদের চাকরি করা। এমনকি খেলাধুলাও নিষিদ্ধ ছিল নারীদের জন্য। আবারও একই শাসন ব্যবস্থা ফিরে আসছে বলে অভিযোগ করছেন বিক্ষোভে অংশ নেওয়া নারীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা