আন্তর্জাতিক

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে পার্ম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) দেশটির তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, পার্ম স্টেট ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন ও ৬ জন আহত হয়েছেন। মস্কো থেকে প্রায় ১৩ শ কিলোমিটার দূরে পার্ম স্টেট ইউনিভার্সিটিতে গুলির পরপরই বন্দুকধারীকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের একতলার জানালা দিয়ে নিচে লাফ দিচ্ছেন। তবে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, বন্দুকধারী সেই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

প্রসঙ্গত, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বিচারে গুলির ঘটনা ঘটল। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই গুলির ঘটনা ঘটে। তা ছাড়া দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও বেশ কঠিন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা