আন্তর্জাতিক

পাঞ্জাবে প্রথম দলিত মুখ্যমন্ত্রী চরণজিৎ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চান্নি। সোমবার (২০ সেপ্টেম্বর) শপথ নিয়েছেন তিনি। ৫৮ বছর বয়সি চরণজিৎ তিনবারের বিধায়ক। অমরিন্দর মন্ত্রিসভায় তিনি কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন।

এর আগে রোববার সন্ধ্যায় টুইটারে দেওয়া পোস্টে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত যাবতীয় জল্পনার অবসান ঘটান। টুইটে তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সর্বসম্মতভাবে পাঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হিসেবে চরণজিৎ সিং চান্নিকে নির্বাচিত করা হয়েছে।‌‌’

এদিকে, দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছিলেন পাতিয়ালার রাজপরিবারের সন্তান ও ভারতীয় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন অমরিন্দর সিং। গত নির্বাচনে তিনিই কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু দলের বিধায়কদের বড় অংশের বিদ্রোহ এবং রাহুল-প্রিয়াঙ্কার বিরাগভাজন হওয়ার ফলে বিধানসভা ভোটের কয়েকমাস আগে সরে যেতে হলো অমরিন্দরকে।

জানা গেছে, পাঞ্জাবে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৩১ শতাংশ। কংগ্রেসের প্রধান বিরোধী আকালি দল আগামী বিধানসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটে লড়বে। আকালির লক্ষ্য দলিত ভোট পাওয়া। তাই কংগ্রেস একজন দলিতকে মুখ্যমন্ত্রী করে ওই দলিত ভোটের সিংহভাগ পেতে চাইছে। পাশাপাশি, জাঠ শিখ ও হিন্দু পাঞ্জাবিরা যাতে ক্ষুব্ধ না হন, সেজন্য দুইজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করা হচ্ছে। একজন জাঠ শিখ এবং অন্যজন হিন্দু পাঞ্জাবি।

চরণজিৎ প্রবীণ রাজনীতিক। তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। অতীতে পাঞ্জাব বিধানসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন। সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভায় কারিগরি দফতরের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক মহলের বক্তব্য, চরণজিৎ-এর ভাবমূর্তিও স্বচ্ছ। এটি কংগ্রেসের স্বস্তি বাড়াবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা