আন্তর্জাতিক

কাবুলে হামলায় জড়িতদের শাস্তি দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জো বাইডেন কাবুল বিমানবন্দরে হামলার সাথে জড়িত ইসলামিক স্টেটের সদস্যদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) হামিদ কারজাই বিমানবন্দরের সীমানার কাছে দুটি স্থানে আত্মঘাতী বোমা হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। স্থান দুটি হলো, অ্যাবি গেট ও একটি সংলগ্ন হোটেলের বাইরে। হামলার সময় কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছিলেন।

ঐ হামলায় অন্তত ৬০জন আফগান এবং যুক্তরাষ্ট্রের ১২জন সেনাসদস্য মারা গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের কর্মকর্তারা। এপি বলছে, অন্তত ১৪৩জন আফগান নাগরিক আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান, জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের ১১জন মেরিন সেনা ও একজন নৌবাহিনীর মেডিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫জন সেনাসদস্য। তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ।

পরে বৃহস্পতিবার, ইসলামিক স্টেট তাদের বার্তা সংস্থার টেলিগ্রাম চ্যানেলে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। জাতিসংঘ ও নেটো এই হামলার নিন্দা জানিয়েছে। নিন্দা জানিয়েছে আফগানিস্তান দখলকারীদের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদও।

প্রেসিডেন্ট বাইডেন তাঁর বক্তব্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য, মিত্র এবং আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার অঙ্গীকার পুনর্বাক্ত করেন এবং বলেন যারা দোষী তাদের খুঁজে বের করা হবে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা