আন্তর্জাতিক

মার্কিন সৈন্যও হতাহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য ও সাধারণ নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনার কয়েক ঘণ্টা আগে মার্কিন গোয়েন্দারা দেশটিতে আইএসের অনুসারী ইসলামিক স্টেট খোরাসানের সদস্যরা আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিল।

ওয়াশিংটনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। বিস্ফোরণে হতাহতদের মধ্যে মার্কিন নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের সামরিক এবং বেসামরিকরাও হতাহত হয়েছেন। সেখানে ‘জটিল হামলার’ কারণে মার্কিনিরা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষ যখন কাবুল বিমানবন্দরে অবস্থান করছেন, তখন বিস্ফোরণের এই ঘটনা ঘটল। দেশটির ক্ষমতাসীন নতুন শাসকগোষ্ঠী তালেবানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণে শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা