আন্তর্জাতিক

আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা চান ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আফগানিস্তান নিয়ন্ত্রনকারী বিদ্রোহী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসাবে উল্লেখ করে, তাদের উপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন।

ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘কানাডা ইতোমধ্যেই এবং বহুদিন ধরেই মনে করে যে বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং হ্যাঁ আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি’।

ধনী দেশগুলোর গ্রুপ (কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও যুক্তরাষ্ট্র) জি ৭ এর নেতারা, মঙ্গলবার আফগানিস্তান নিয়ে অনলাইন বৈঠক করবেন। ট্রুডো বলেন, তারা আর কি করতে পারেন তা নিয়ে জি ৭ এর নেতাদের সঙ্গে তিনি অচিরেই আলাপ-আলোচনার অপেক্ষায় আছেন।

জি-৭ এর বর্তমান সভাপতি ব্রিটেন বলছে, বিদ্যমান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি বিদ্রোহী গোষ্ঠীর আচরণের উপর নির্ভর করবে।

বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠীটি আগষ্টের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতায় আসে। প্রায় ২০ বছর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর আক্রমণে ২০০১ সালে তাদের পতন হয়েছিল।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা