আন্তর্জাতিক

তালেবানের প্রশংসায় ভারতীয় শিক্ষক!

সাননিউজ ডেস্ক: তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিচ্ছে। ভারতও নিজ দেশের নাগরিকদের সরিয়ে আনতে শুরু করেছে।

কাবুল থেকে ভারতীয় বিমান বাহিনীর বিমানে দিল্লি পৌঁছান ১৬৮ জন নাগরিক। তাদের মধ্যে ফিরেছেন দুই বাঙালি তমাল ভট্টাচার্য ও স্বরজিৎ মুখোপাধ্যায়। ভারতে ফিরেই তালেবানদের প্রশংসায় পঞ্চমুখ তারা।

বার্তা সংস্থা এবিপি আনন্দ, জিনিউজসহ কলকাতার স্থানীয় গণমাধ্যমে তমাল ভট্টাচার্য তালেবানদের আফগান দখল এবং পরবর্তী গোটা পরিস্থিতির বর্ণনা দেন। তারই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তারা তালেবানদের প্রশংসায় ভাসিয়েছেন।

পেশায় শিক্ষক তমাল ভট্টাচার্যকে বলতে শোনা যায়, ‘তালেবানরা সম্পূর্ণ নতুন একটা দেশ তৈরি করতে চাইছে। কতটা সত্যি জানি না। সময়ই সেটা প্রমাণ করবে। ’

আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘কাবুলে কোনো যুদ্ধ হয়নি। একটা গুলিও চলেনি। খুব শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হয়েছে। ’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা