আন্তর্জাতিক

‘সশস্ত্র বাহিনীর হাতে সব আফগান নিরাপদ’

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র বাহিনীর অন্যতম শীর্ষ নেতা ও কাবুলের নিরাপত্তা প্রধান খলিলুর রহমান হাক্কানি বলেছেন ইসলামিক আমিরাতের অধীনে সব আফগান নাগরিক নিরাপদ। সশস্ত্র বাহিনীর হাতে সব আফগান নিরাপদ এবং এ কারণেই দেশের ৩৪টি প্রদেশজুড়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

হাক্কানি বলেন, গত চার দশকের বেশি সময় ধরে যুদ্ধ ও এর ভয়াবহতা দেখে আসা আফগানদের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে তালেবান।

সাবেক আফগান-সোভিয়েত যুদ্ধে অংশ নেওয়া অভিজ্ঞ এই ব্যক্তি বলেন, ‘আমরা যদি বিশ্বের পরাশক্তিগুলোকে পরাজিত করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমরা আফগান জনগণের নিরাপত্তাও সুষ্ঠুভাবে দিতে পারবো।’

অবশ্য অনেক আফগান নাগরিক এখনও হাক্কানি নেটওয়ার্কের সমালোচনা করে থাকেন। এটি বিশ্বের অন্যতম বর্বর ও সহিংস গোষ্ঠী হিসেবে পরিচিত। এছাড়া হাক্কানিকে ‘বৈশ্বিক সন্ত্রাসীর’ তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

একইসঙ্গে খলিলুর রহমান হাক্কানির সন্ধানের জন্য ২০১১ সালের ফেব্রুয়ারিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন অর্থ দফতর। এছাড়া হাক্কানি নিজেও জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

হাক্কানির এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন সশস্ত্র বাহিনীর ক্ষমতা দখলের পর আতঙ্কে হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন।

দেশ ছাড়ার এই হিড়িকে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় সহিংসতা, গুলি, বিশৃঙ্খলা ও হুড়োহুড়ির কারণে বহু মানুষ হতাহত হয়েছেন।

তবে কাবুলের নিরাপত্তা প্রধানের দায়িত্ব পালন করা খলিলুর রহমান হাক্কানি জোর দিয়ে বলছেন, সাধারণ মানুষের সশস্ত্র বাহিনী ভয় পাওয়ার কিছু নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা