আন্তর্জাতিক

পাকিস্তানে জোরপূর্বক চুমুর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানে প্রকাশ্য দিবালোকে ব্যস্ত সড়কে রিকশায় করে যাওয়ার সময় এক নারীকে জোরপূর্বক চুমুর ভিডিও নিয়ে আবার নিন্দার ঝড় উঠেছে।

পাকিস্তানের নারীরা প্রতিনিয়ত বাড়তে থাকা এমন এক পরিস্থিতির মোকাবিলা করছেন, যেখানে তারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদের ওপর নানাভাবে হামলা হচ্ছে, জোর-জবরদস্তি ও হেনস্থার শিকার হচ্ছেন, যার বেশিরভাগ হচ্ছে প্রকাশ্য রাস্তায় শত শত মানুষের সামনে।

গত ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে বন্ধুদের নিয়ে ভিডিও বানানোর সময় আয়েশা আকরাম নামে এক নারীকে কয়েকশ মানুষ টানাহেঁচড়া ও পাঁজাকোলা করে শূন্যে ছুঁড়ে মারলে এবং কাপড়-চোপড়ও ছিঁড়ে ফেললে তখন ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

নতুন করে ছড়িয়ে পড়া জোরপূর্বক চুমুর ভিডিওটি স্বাধীনতা দিবসের ও একই শহর অর্থাৎ লাহোরের বলে দেশটির সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদন জানা যাচ্ছে। এবারের এই ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শেয়ার করা এই ভিডিওতে দুই জন নারীকে ব্যস্ত রাস্তায় খোলা রিকশায় ভ্রমণ করতে দেখা যায়। তারা যখন রিকশায় করে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি আচমকা তাদের গাড়ির ফুটবোর্ডে ঝাঁপিয়ে পড়ে এবং একজনের গালে চুমু খায়।

ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের কোথাও একটি ব্যস্ত রাস্তার রিকশার ওপর (সোশ্যাল মিডিয়ায় অনেকেই অবশ্য বলেছেন এটি লাহোর) মাঝখানে একটি বাচ্চা শিশুকে নিয়ে বসে থাকা দুজন নারী এমন হেনস্থার শিকার হয়েছেন।

তারা যখন যাচ্ছিলেন তখন কয়েকজন মোটরসাইকেল আরোহী রিকশায় থাকা দুইজন নারীকে ক্রমাগত ডাকতে থাকেন, তাদের রিকশায় মোটরসাইকেল ঠেকান। এ সময় তাদের দুজনকে বিরক্ত হতে দেখা যায়। আচমকা একজন লাফিয়ে রিকশায় উঠে চুমু দিয়ে বসে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা