আন্তর্জাতিক

সরকার গঠনে কাবুলে গনি বারাদার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দখল সশস্ত্র বাহিনীর হাতে যাওয়ার পর দেশটিতে সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে পৌঁছেছেন সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। রাজধানী শহরটিতে তিনি সশস্ত্র বাহিনীর অন্য নেতা এবং রাজনীতিকদের সঙ্গে আলোচনা করবেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) সশস্ত্র বাহিনীর সহপ্রতিষ্ঠাতা বারাদার কাবুলে পৌঁছেছেন।
প্রায় ১০ বছর নির্বাসন শেষে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানে ফেরেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি সশস্ত্র বাহিনীর সহপ্রতিষ্ঠাতা ছাড়াও সংগঠনটির উপপ্রধান।

বিবিসির দেয়া তথ্য অনুসারে, তালেবানের রাজনৈতিক শাখার প্রধানও তিনি। দোহায় সশস্ত্র বাহিনী বিভিন্ন দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, সে কাজে জড়িত ছিলেন বারাদার। মঙ্গলবার দেশে ফিরে তিনি প্রথমে কান্দাহারে যান।

সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ নেতা এএফপিকে বলেন, সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি সশ¯্র বাহিনীর নেতা এবং রাজনীতিকদের সঙ্গে আলোচনা করবেন।

গত রোববার (১৫ আগস্ট) কাবুলের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বাহিনী। এরপর থেকে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তারা। এ জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনীর নেতারা। এরপর বারাদার কাবুলে ফিরলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা