আন্তর্জাতিক

আফগানিস্তানে হেলিকপ্টার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুল বিমান বন্দর পর্যন্ত পৌঁছাতে না পারা দেড়শো’রও বেশি আমেরিকানকে উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

এ উদ্যোগের মধ্যদিয়ে প্রথমবারের মতো মার্কিন নিরাপত্তা বলয়ের বাইরে গিয়েও লোকজনকে সরিয়ে আনার ক্ষেত্রে আমেরিকান বাহিনীর ইচ্ছা ও সামর্থ্যরে প্রমাণ পাওয়া গেল। শুক্রবার সাত ঘন্টার জন্য লোকজনকে সরিয়ে আনার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করার পর নতুন এ খবর সামনে এলো। কারণ লোকজনকে সরিয়ে এনে কাতারে রাখা হচ্ছিল। কিন্তু সেখানে ভিড় বেড়ে যাওয়ায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়।

শুক্রবার দিনের শেষে সরিয়ে নেয়ার কার্যক্রম পুনরায় শুরু হয়। কাবুল থেকে কাতার নেয়ার পর সেখান থেকে লোকজনকে জার্মানীর রামস্টেইন মার্কিন ঘাঁটিতে নেয়া হচ্ছে।

মার্কিন নাগরিক এবং আফগনিস্তানে আমেরিকান সৈন্যদের সহায়তাকারী আফগানরা দেশ ছাড়ার জন্য অব্যাহতভাবে কাবুল বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বিমানবন্দরে ঢোকার মুখে প্রচুর ভিড় হওয়ায় অনেককেই বেগ পেতে হচ্ছে।

এ প্রেক্ষাপটে বিমানবন্দরের কাছে থাকা ব্যারন হোটেল থেকে মার্কিন চিনুক হেলিকপ্টারের সাহায্যে ১৬৯ আমেরিকানকে উদ্ধার করে নিয়ে আসা হয়। মেজর জেনারেল টেইলর সাংবাদিকদের জানান, অধিকাংশ ক্ষেত্রেই তালেবান মার্কিন পাসপোর্ট ও ভিসা আছে এমন বক্তিদের বিমাবন্দরে প্রবেশে আমেরিকান কর্মকর্তাদের সহায়তা করছে। তালেবান ও মার্কিন কমান্ডারের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ আছে বলেও তিনি জানান।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা