আন্তর্জাতিক

৫০০০ আফগানকে আশ্রয় দেবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ হাজার আফগানকে ১০ দিনের জন্য আশ্রয় দিতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নেয় বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমে প্রকাশিত একটি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‌‘আগামী দিনগুলোয় মার্কিন বিমানে চড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাতে এই পাঁচ হাজার আফগান নাগরিককে আনা হবে।’

সশস্ত্র বাহিনী কাবুলে ঢোকার পর আফগানিস্তান সশস্ত্র এই গোষ্ঠীটির নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর থেকেই নানা হুমকির মুখে দেশটি ছেড়ে চলে যাচ্ছে অনেক বাসিন্দা।

আমিরাত বলছে, ইতোমধ্যে ৮ হাজার ৫০০ মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে সহায়তা করেছে তারা।

কাতারের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে কাবুল থেকে এসব আফগানদের ফেরানো হচ্ছিল। কিন্তু ঘাঁটিটির ধারণক্ষমতার চেয়ে মানুষ বেশি হওয়ায় বিপত্তি বাঁধে। এর মধ্যে এসব মানুষকে সাময়িকভাবে আশ্রয় দিতে কিছু দেশের প্রতি অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা