আন্তর্জাতিক

আফগানিস্তানের ৩ জেলার দখল নিলো বিরোধী জোট

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং উত্তরাঞ্চলীয় জোট প্রধান আহমাদ মাসুদের নেতৃত্বাধীন বিরোধী জোট দেশটি উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের ৩ টি জেলার দখল নিয়েছে। এই জেলাসমূহ হলো- পুল-ই-হেসার, দেহ সালাহ ও কাসান (বানু জেলা)।

আফগানিস্তানের বৃহত্তম বার্তাসংস্থা খামা প্রেস নিউজ এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এই তিন জেলায় সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘাত হয়েছে বিরোধী জোটের যোদ্ধাদের। এতে নিহত হয়েছেন ৪০ সশস্ত্র বাহিনী, আহত হয়েছেন আরও ১৫ জন।

দেশটির সাবেক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদিও শুক্রবার এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন। টুইটবার্তায় তিনি বলেন, ‘তালেবান সন্ত্রাসীদের প্রতিহত করা আমাদের দায়িত্ব। পুল-ই-হেসার, দেহ সালাহ ও বানু জেলা তালেবান দখলমুক্ত হয়েছে। বাঘলান প্রদেশের এই তিন জেলার নিয়ন্ত্রণ এখন বিরোধী জোটের হাতে। আমাদের সংগ্রাম জারি আছে।’

বর্তমানে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বিসমিল্লাহ মোহাম্মদি। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও আছেন একই অঞ্চলে।

গত মে মাস থেকে আফগানিস্তান দখলের অভিযান শুরু করা সশস্ত্র বাহিনী রাজধানী কাবুলসহ ইতোমধ্যে দেশের ৩৪ টি প্রদেশের ২৮ টি নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে। যে অঞ্চলগুলো এখনও সশস্ত্র বাহিনী কব্জা করতে পারেনি তার মধ্যে অন্যতম পাঞ্জশির এলাকা।

সশস্ত্র বাহিনীর প্রধান বিরোধী শক্তি উত্তরাঞ্চলীয় জোটের ঘাঁটি এলাকা পাঞ্জশির অবশ্য বরাবরই দখলমুক্ত ছিল। ১৯৯৬ সালে যখন প্রথম সশস্ত্র বাহিনী সরকার গঠন করেছিল, তখনও নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছিল পাঞ্জশির।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা