আন্তর্জাতিক

পাকিস্তান ও ইরানে ২০ লাখ আফগানি

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দশক ধরেই আফগানিস্তানে সংঘাতের কারণে দেশটির লাখ লাখ নাগরিক প্রতিবেশী দেশ এবং অন্যত্র আশ্রয় নিয়েছেন।আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানাচ্ছে, নাগরিকরা বেশিরভাগ আশ্রয় নিয়েছেন আফগানিস্তান সীমান্ত লাগোয়া দুই দেশ পাকিস্তান এবং ইরানে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী, গেল বছরের শেষ পর্যন্ত পাকিস্তানে বসবাসরত আফগান নাগরিকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ৬৯ শতাংশ আফগানের বাস দেশটির নগরাঞ্চলগুলোতে।

ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী, পাকিস্তান ছাড়া ইরানে প্রায় ৭ লাখ ৮০ হাজার আফগানের বাস। অনেক আফগান পরিবার পাকিস্তান এবং ইরানের সীমানা পার করে যেখানে নতুন করে বাড়িঘর তৈরি করে রয়ে গেছে।

তবে পাকিস্তানে আফগান শরণার্থীদের স্থানীয় মানুষজনের সঙ্গে বসতি গড়ার অনুমতি দিলেও ইরানে যাওয়া বেশিরভাগ আফগানকে থাকতে হচ্ছে শরণার্থী শিবিরে।

গত রোববার তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানে সরকার পতন হয়। এরপর দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেন বহু আফগান।

প্রাণে বাঁচতে রোববার রাত থেকেই বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর। তা সত্ত্বেও দেয়াল টপকে বিমানবন্দরে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিমানের মাথায়, ডানায় উঠে বসে পড়েন বহু মানুষ। অনেকে আবার চাকা ধরে ঝুলে পড়েন। বিমান ছেড়ে দেয়া সত্ত্বেও পিছু পিছু দৌড়তে দেখা যায় অনেককে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা