আন্তর্জাতিক

৫০ হাজারের কম আফগান সেনার সংখ্যা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় বিনা বাধায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীরা। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একে-৪৭ বা এর চেয়েও ছোট অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই ঘটনা ঘটায়।

রাজধানী কাবুলসহ গোষ্ঠীটির যোদ্ধারা পুরো দেশ নিয়ন্ত্রণ করছে।

এর কারণ হিসাবে দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসি নিউজনাইটকে জানিয়েছেন, আফগানিস্তানের সামরিক বাহিনী সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেওয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় দেশটির বাহিনী অনেক ছোট।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকবার বলেছেন, তিন লাখ সদস্যের আফগান সামরিক বাহিনীকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কিন্তু সেখানকার দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আসলে আফগান সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ হাজারেরও কম।

বিবিসি অবশ্য এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে সশস্ত্র গোষ্ঠীরা পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার কারণ পরিষ্কার হয়ে যায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের কাছে আফগান সামরিক বাহিনীর ৫০ হাজার সেনা সদস্য থাকার কোনো গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কি না, সেটি হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে বিবিসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা