আন্তর্জাতিক

কাবুলে প্রতিবাদী বক্তব্য হাতে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র গোষ্ঠীরা নিয়ন্ত্রণে রয়েছে আফগানিস্তান। নিজেদের অধিকার ফিরে পেতে প্রতিবাদী বক্তব্য লেখা কাগজ হাতে রাজধানী কাবুলে অবস্থান নিয়েছেন কয়েকজন আফগান নারী।

ইরানের সাংবাদিক মাসিহ আলিনেজাদ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও টুইট করেছেন।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কাগজে হাতে লেখা প্রতিবাদী বক্তব্য নিয়ে চারজন নারী কাবুলের সড়কে দাঁড়িয়ে আছেন, অল্প দূরত্বে তাদের ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন সশস্ত্র তালেবান সদস্য।

ভিডিওতে এক নারীকে বলতে শোনা গেছে, ‘বছরের পর বছর ধরে আমাদের যে অর্জন এবং অধিকার, সে সবের সঙ্গে কোনো আপোস হবে না।’

টুইটারে ভিডিওটি টুইট করে এ সম্পর্কে মাসিহ আলিনেজাদ লিখেছেন, ‘এই সাহসী নারীরা তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য কাবুলের সড়ক বেছে নিয়েছেন। তারা শুধু তাদের অধিকার ফিরে পাওয়ার দাবি জানাচ্ছেন….শিক্ষার অধিকার, কাজের অধিকার, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের অধিকার এবং একটি নিরাপদ সমাজে বসবাসের অধিকার। আমি আশা করছি, আরও বেশি সংখ্যক নারী ও পুরুষ এই লড়াইয়ে শামিল হবেন।’

সূত্র : ইন্ডিয়া টুডে

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা