আন্তর্জাতিক

গনি কাপুরুষ, সালেহ পালাননি

সাননিউজ ডেস্ক: দেশে ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট আশরাফ গনিকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন আফগানরা। খবর ছড়িয়েছিল, পশ্চিমাসমর্থিত সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু তিনি পালাননি। সালেহ নিজেই এখনো আফগানিস্তানে থাকার কথা নিশ্চিত করেছেন। আল জাজিরার খবর।

মঙ্গলবার (১৭ আগস্ট) ভাইস প্রেসিডেন্ট সালেহ নিজেকে আফগানিস্তানের বৈধ প্রেসিডেন্ট বলেও দাবি করেছেন। এ নিয়ে তিনি একটি টুইট করেছেন।

আমরুল্লাহ সালেহ টুইটে বলেন, আফগানিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পালিয়ে গেলে বা তার অবর্তমানে, পদত্যাগ করলে বা মৃত্যু হলে তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের দায়িত্ব পান ভাইস প্রেসিডেন্ট। আমি দেশেই আছি আর দেশের বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট আমিই। আমি সব নেতার কাছে সহযোগিতা ও সমর্থন চাচ্ছি।

বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র অভিযানের মুখে গত রোববার প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে পালিয়ে যান। অবশ্য কিছু সংবাদমাধ্যমের খবর, তাজিকিস্তান অনুমতি না দেওয়ায় ওমানে গেছেন গনি। তার সঙ্গে স্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগীরাও দেশ ছেড়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা