আন্তর্জাতিক
উজবেকিস্তানে

৪৬ আফগান এয়ারক্রাফটকে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: একটি বা দুটি নয়, এবার দুই দিনে কাবুল থেকে আসা ৪৬টি মিলিটারি এয়ারক্রাফটকে অবতর করে। এমন কথায় জানিয়েছে উজবেকিস্তান। বিমান পরিষেবা ‘ভেঙে পড়া’ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই আফগানিস্তানে।

দেশটির দাবি, বেআইনিভাবে তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল এগুলো। তাই জোরপূর্বক অবতরণ করানো হয়েছে।

রোববার (১৭ আগষ্ট) সশস্ত্র গোষ্ঠী কাবুলের দখল নেওয়ার পর থেকেই দলে দলে দেশ ছাড়ছেন মানুষ। এই তালিকায় রয়েছে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট আশরাফ গণির ঘনিষ্ঠ কর্মকর্তারাও। বিমানে চেপে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয়ের খোঁজ করছেন তারা।

এমন পরিস্থিতিতে সোমবার সকালেই উজবেকিস্তানে আফগান সামরিক বাহিনীর একটি বিমান ভেঙে পড়ার খবর সামনে আসে।

জানা যায়, রবিবার গভীর রাতে উড়োজাহাজটি সেখানে ভেঙে পড়ে। শুরুতে এ নিয়ে কোনও মন্তব্য করেনি উজবেক কর্তৃপক্ষ। উপগ্রহ থেকে তোলা ছবি ও ভিডিওর মাধ্যমে বিষয়টি তদারকি করে দেখা হচ্ছে বলে জানায় তারা।

পরে দেশটির কর্মকর্তাদের মন্তব্যেই অসঙ্গতি ধরা পড়ে। প্রথমে রাশিয়া জানায়, উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে তাদের। বিমানটি নামানো হয়েছে বলে জানিয়েছে তারা।

এরপর উজবেক সরকার বিবৃতি প্রকাশ করে জানায়, রাস্তা দেখিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর একটি বিমানের সঙ্গে সংঘর্ষে আফগান উড়োজাহাজটি ভেঙে পড়ে। পরে অবশ্য ওই মন্তব্য প্রত্যাহার করে নেয় উজবেক সরকার।

এর পরই মঙ্গলবার জোর করে এয়ারক্রাফট নামানোর কথা স্বীকার করেন উজবেক কর্মকর্তারা। তারা জানান, রোববার থেকে মোট ২২টি আফগান যুদ্ধবিমান এবং ২৪টি সেনা হেলিকপ্টার বেআইনিভাবে তাদের আকাশসীমায় প্রবেশ করেছে।

ওই ৪৬টি বিমানে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের ৫৮৫ জন সামরিক-বেসামরিক কর্মকর্তা ছিলেন।

এর আগে, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে চিকিৎসা সহায়তা চাইতে আসা ৮৪ জন আফগান সেনাকে গ্রেফতারের কথা জানায় উজবেক কর্তৃপক্ষ।

সূত্র: আনন্দবাজার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা