আন্তর্জাতিক
তালেবান শাসন

দ্বিতীয় দিনে সংবাদ উপস্থাপনায় ফিরলেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান কাবুলে নিয়ন্ত্রিত হওয়ার পর শঙ্কা ছিলো আফগান নারীরা। তবে গোষ্ঠীটি জানিয়েছে, নারীদের কাজে ফিরতে কোনও বাধা নেই। যার ফলে আবারো সংবাদ উপস্থাপনায় ফিরছেন দেশটির নারীরা। তবে হিজাব পরেই টেলিভিশনের পর্দায় অংশ নিচ্ছেন তারা।

আফগানিস্তানের টোলো নিউজে দেখা গেছে, এক নারী সংবাদ উপস্থাপিকা তার কর্মস্থলে ফিরেছেন।

মঙ্গলবার (১৭ আগষ্ট) টোলো নিউজের প্রধান মিরাকা পোপাল টুইটারে ছবি পোস্ট করে এ তথ্য জানান।

ছবিতে দেখা যায়, নারী উপস্থাপিকা হিজাব পরে তালেবানের মিডিয়া বিভাগের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। এমন ছবি সামাজিকসহ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নারীরা কাজে ফেরায় অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ রকম বেশ কয়েকটি ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নারীদের গত দু'দিনে চলাফেরা এবং নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার পরই পরিবর্তন লক্ষ করা গেছে।

এদিকে তালেবানের রাজনৈতিক দফতরের উপ-প্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনও শঙ্কা ছাড়াই কর্মস্থলে ফিরে যান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা