আন্তর্জাতিক

আফগানিস্তান দখল করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আফগানিস্তানের ওপর নতুন সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে ‘পাকিস্তানের আফগানিস্তান দখল’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার (২২ অক্টোবর) এক টুইটার বার্তায় বলেছেন, পাকিস্তানের আফগানিস্তান দখলের ঘটনা গত দুই মাসে দারিদ্র, সামাজিক অস্থিরতা এবং শরিয়তের নামে নারীদের দাসত্ব ছাড়া আফগানিস্তানকে আর কিছু দিতে পারেনি।

তিনি আরো লিখেছেন, এই সময়ে আফগানিস্তানের মূল কূটনীতি কাতারের রাজধানী দোহায় স্থানান্তরিত হয়েছে এবং আফগানিস্তানের সামরিক সিদ্ধান্তগুলো রাওয়ালপিন্ডিতে নেয়া হচ্ছে। সালেহর ভাষায়, এসব ঘটনার ঘনঘটায় কোয়েটার হক্কানিয়া মাদ্রাসায় প্রশিক্ষিত পাগড়িধারী সন্ত্রাসীরা আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্টিত হয়েছে।

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ আরো লিখেছেন, পাকিস্তান যা গিলে ফেলেছে তার চেয়ে আফগানিস্তান অনেক বড়। তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আফগান জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি এমন সময় এসব অভিযোগ করলেন যখন নতুন সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশ তালেবানের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে। রাশিয়া সম্প্রতি নতুন সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে ১০টি আঞ্চলিক দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেছে এবং ওই বৈঠক থেকে আফগানিস্তানকে সাহায্য করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া আফগানিস্তানের শত শত কোটি ডলার কাবুলকে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন। এসব অর্থের বেশিরভাগ আমেরিকা জব্দ করেছে।

গত ১৫ আগস্ট নতুন সরকার কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর আমরুল্লাহ সালেহ পাঞ্জশির উপত্যকায় পালিয়ে যান। তবে বর্তমানে তার অবস্থান অজানা হলেও কেউ কেউ বলছেন, সালেহসহ সরকারবিরোধী আফগানিস্তানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা তাজিকিস্তানে অবস্থান করছেন। আমরুল্লাহ সালেহ’র সর্বসাম্প্রতিক বক্তব্যের ব্যাপারে নতুন সরকার এখনও প্রতিক্রিয়া জানায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা