আন্তর্জাতিক
সরকারে গঠনে

নারীদের আহ্বান সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল দখলের দুই দিনের মাথায় নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী।

মঙ্গলবার (১৭ আগষ্ট) এই ঘোষণার মধ্য দিয়ে কাবুলের ভীতসন্ত্রস্ত জনগোষ্ঠীকে আশ্বস্ত করতে চেয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

রোববার সশস্ত্র গোষ্ঠীটি যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর সোমবার দেশ ছেড়ে পালাতে বহু আফগান বিমানবন্দরে ভিড় করে। রানওয়েতে ঢুকে পড়ে কেউ কেউ বিমানের চাকা ও ডানা ধরেও দেশ ছাড়ার চেষ্টা করে।

বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর রক্ষায় নিয়োজিত মার্কিন সেনারা গুলি চালালে পাঁচ জন নিহত হয়। এছাড়া চাকা ধরে দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে উড়ন্ত বিমান থেকে পড়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।

তবে মঙ্গলবার রাজধানী কাবুলে বড় ধরনের কোনও নিপীড়ন বা লড়াইয়ের খবর পাওয়া যায়নি। রাস্তায় টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা। তবে তালেবান যোদ্ধারা কারাগার খালি করে দেওয়ায় এবং অস্ত্রগুদাম লুট করে নেওয়ার পর বহু আতঙ্কিত বাসিন্দা বাড়িতেই অবস্থান করছে। গত দুই দশকে দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির সময় নারীরা বেশ কিছুটা অধিকার পেলেও তালেবান আসায় তাদের অনেকেই শঙ্কিত হয়ে পড়েন।

সশস্ত্র গোষ্ঠীটির সাংস্কৃতিক কাউন্সিলের সদস্য এনামুল্লাহ সামানগনি সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি বলেন, ‘ইসলামিক আমিরাত (আফগানিস্তানকে এই নাম দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি) চায় না নারীরা আক্রান্ত হোক। শরিয়া আইন অনুযায়ী নারীদের সরকারি কাঠামোয় থাকা উচিত।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা