আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে শেষমেশ পদত্যাগে করতে বাধ্য হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

সোমবার (১৫ আগষ্ট) মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সাথে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে।

ঘনিষ্ঠ ওই সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার সকালে কুয়ালালামপুরে সরকারি জোট পেরিকাতান ন্যাশনালের সদর দফতরে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা দেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট দুর্যোগপূর্ণ অবস্থা ও মালয়েশিয়ার অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে সরকারি জোটের পার্লামেন্ট সদস্যদের আস্থা হারানোর জেরে এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মুহিউদ্দিন ইয়াসিন।

মুহিউদ্দিন ইয়াসিনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়ার নেতৃত্বে কে আসছেন তা এখনো স্পষ্ট নয়। পার্লামেন্টে কোনো নেতারই বর্তমানে লক্ষ্যনীয়ভাবে একক সংখ্যাগরিষ্ঠতা নেই।

অন্যদিকে মহামারীর ভেতর দেশটিতে নতুন কোনো নির্বাচন হবে কি না, তারও নিশ্চয়তা নেই। ফলে পরবর্তী ঘটনাপ্রবাহ এখন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর ওপর নির্ভর করছে।

এর আগে গত বছরের মার্চে মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের পর সামান্য সংখ্যাগরিষ্ঠতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহিউদ্দিন ইয়াসিন।

করোনাভাইরাস পরিস্থিতি ও অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতা এবং মহামারীতে মালয়েশিয়ায় লকডাউন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে রাজার সাথে বিরোধে ক্ষমতাসীন জোটের বৃহত্তম শরীক ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (আমনো) তাদের সমর্থন তুলে নেয়। আমনো প্রধান আহমদ জাহিদ হামিদি তাকে পদত্যাগের জন্যও আহ্বান জানান।

অপরদিকে বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্য ও রাজনীতিবিদরাও ইয়াসিনের কাছে পদত্যাগের দাবি জানায়।

পদত্যাগের এই দাবি প্রত্যাখ্যান করে সেপ্টেম্বরে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে আস্থাভোটে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে শেষ পর্যন্ত ১৭ মাসের শাসনের অবসান ঘটিয়ে মালয়েশিয়ার মসনদ ছাড়ছেন তিনি।

সূত্র : রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা