আন্তর্জাতিক

আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আলি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আলি আহমদ জালালি। যিনি জার্মানিতে আফগানিস্তানের সদ্য সাবেক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আন্তর্জাতিক বার্তাসংস্থায় প্রকাশিত প্রতিবেদনে আফগানিস্তান থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে বলা হয়, কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে। আর তালেবান যোদ্ধারা পরবর্তী নির্দেশনার জন্য কাবুলের ফটকগুলোতে অবস্থান করছেন।

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনস্ট্রাকশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ আলোচনায় মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করছেন।

এদিকে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার দোহা থেকে আফগানিস্তানে আসার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন সরকারের দূতদের সাথে আলোচনার জন্য তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন।

এদিকে তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করতে থাকার প্রেক্ষাপটে তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে নাগরিকদের জীবন, সম্পত্তি ও ইজ্জতের কোনো ক্ষতি করা হবে না। আর তারা জোরালভাবে জানিয়েছে, কাবুল তারা শক্তি প্রয়োগ করে দখল করবে না।

আজ রোববার এক বিবৃতিতে এই দাবি করেছে তালেবান। বিবৃতিতে আরো বলা হয়, জীবন, সম্পত্তি ইজ্জত রক্ষা এবং কাবুলিদের জীবনের সাথে কোনো ধরনের আপস ছাড়াই যাতে পরিবর্তন নিশ্চিত ও নিরাপদ হয়, সেজন্য আলোচনা চলছে।

এদিকে তালেবানের এক মুখপাত্র বলেন, ইসলামি আমিরাত তার সকল বাহিনীকে কাবুলের ফটকগুলোতে অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছে, তবে নগরীতে প্রবেশ না করতে বলেছে।

তবে কোনো কোনো অধিবাসী বলেন, তালেবান যোদ্ধারা কোনো কোনো এলাকায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করছে। তালেবান বাহিনী সকল দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে বলে কাবুল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন যে রাজধানীর কালাকান, কারাবাগ ও পাগমান এলাকায় ইতোমধ্যেই তালেবান প্রবেশ করেছে।

সূত্র : আল জাজিরা ও বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা