আন্তর্জাতিক

হাঙ্গেরিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরিতে বাস দুর্ঘটনায় আটজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ আগস্ট) গভীর রাতে দেশটির এম৭ মোটরওয়েতে বুদাপেস্টগামী একটি বাস দুর্ঘটনায় পতিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে রাস্তায় চলার সময় অজানা কারণে বাসটি কয়েকবার ঘুরে উল্টে যায়। বাসটি সেসময় রাজধানী বুদাপেস্ট থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

হাঙ্গেরির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এমটিআই জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির হাঙ্গেরির লাইসেন্স রয়েছে এবং ঘটনার সময় বাসটিতে ৫০ জনেরও বেশি সংখ্যক যাত্রী ছিলেন। বাসটি একটি ওভারপাস পিলারে সজোরে ধাক্কা দেয়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা