আন্তর্জাতিক

হাইতিতে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২২৭

সাননিউজ ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। আহত হয়েছেন বহু মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) সকালে হাইতির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে গির্জা ও হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিকম্পে দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার সরকার মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সেন্ট লুই ডু সুদ শহর থেকে ১২ কিলোমিটার দূরে এই ভূকম্পের উৎপত্তিস্থল। ফলে দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানী পোর্ট অব প্রিন্সের কম্পন অনুভূত হয়। যা উৎপত্তিস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে।

অবশ্য ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা বিভাগ।

দেশটি ২০১০ সালের ভূমিকম্পের ক্ষত আজও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারায়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও চরমভাবে ক্ষতির মুখে পড়ে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা