আন্তর্জাতিক

ইব্রাহিমি মসজিদে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মসজিদটি ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রন শহরে অবস্থিত।

আল-জাজিরার খবর অনুসারে, অন্তত একজন মুসল্লিকে নির্দয়ভাবে মাটিতে ফেলে ইসরায়েলি সেনারা ক্রমাগত লাথি মারছে দেখা গেছে। তবে হঠাৎ এমন আক্রমণ কেন, তা জানা যায়নি।

ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হেফজি আবু স্নেইনা আনাদোলু এজেন্সিকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিয়ে শুক্রবার অসংখ্য ফিলিস্তিনি মসজিদটিতে জুমার নামাজ পড়তে জড়ো হয়েছিলো। মূলত ইব্রাহিমি মসজিদের একটি অংশে ইসরায়েলিদের সংস্কার প্রকল্পের বিরোধিতায় এই আহ্বান জানানো হয়েছিল।

গত সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মসজিদটির আঙ্গিনায় একটি রুট নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা পার্কিং এলাকাটিকে মসজিদের সঙ্গে সরাসরি যুক্ত করবে এবং একটি বৈদ্যুতিক লিফট স্থাপন করা হবে।

তবে ফিলিস্তিনি মুসলিমরা এটিকে গোটা মসজিদ ইহুদিদের দখলে দেয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছে। ১৯৯৪ সালে মুসল্লিদের ওপর এক ইহুদি দখলদার নির্বিচারে গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা ও শতাধিক আহত করার পর মসজিদটিকে দুটি অংশে ভাগ করে দেয়া হয়। একটি মুসলিমদের, অন্যটি ইহুদিদের।

গত বৃহস্পতিবার ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে হেব্রনের অন্য মসজিদগুলো বন্ধ রেখে সবাইকে ইব্রাহিমি মসজিদে জুমার নামাজ আদায়ের আহ্বান জানায়। তবে সেখানে নামাজ পড়তে গিয়ে কয়েক দফায় ইসরায়েলি বাধার মুখোমুখি হতে হয় মুসল্লিদের।

মসজিদের প্রবেশপথেই লোহার বেড়া বসিয়ে ও মুসল্লিদের লাইনে দাঁড় করিয়ে একজন একজন করে সবার পরিচয়পত্র পরীক্ষা করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই হঠাৎ মুসল্লিদের ওপর আক্রমণ শুরু করে দখলদাররা। এতে কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা