আন্তর্জাতিক

কয়েকটি দেশের স্বীকৃতি পাবে না তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা দখল করলে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না ভারত, কাতার, জার্মানিসহ আরও কয়েকটি দেশ। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দুটি পৃথক বৈঠকে এ বিষয়ে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। শনিবার (১৪ আগস্ট) বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৈঠক দুটির বিষয়ে গত শুক্রবার কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আফগান শান্তিপ্রক্রিয়া ‘মহাগুরুত্বপূর্ণ’ মনে করে সেটি দ্রুত এগিয়ে নেয়া দরকার বলে সম্মত হয়েছে বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো।

এতে বলা হয়েছে, তালেবান ও আফগান সরকারকে পারস্পরিক বিশ্বাস তৈরি এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা বেগবান করা ও যত দ্রুত সম্ভব সর্বাঙ্গীণ অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো।

কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ আগস্ট প্রথম বৈঠকে অংশ নিয়েছিলেন চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, উজবেকিস্তান, কাতার, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় ১২ আগস্ট। এতে উপস্থিত ছিলেন ভারত, জার্মানি, নরওয়ে, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কিমেনিস্তান, কাতার, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিনিধিরা।

কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে অব্যাহত সহিংসতা, বিপুল সংখ্যক বেসামরিক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক ও বিশ্বাসযোগ্য অভিযোগ, প্রাদেশিক রাজধানী ও শহরগুলোতে হামলা সংক্রান্ত সাম্প্রতিক খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বৈঠকে অংশগ্রহণকারীরা। তারা আবারও নিশ্চয়তা দিয়েছেন, আফগানিস্তানে সামরিক শক্তির মাধ্যমে চাপিয়ে দেয়া কোনো সরকারকে স্বীকৃতি দেবে না।

দুই পক্ষ বিশ্বাসযোগ্য আলোচনার মাধ্যমে একটি কার্যকর রাজনৈতিক সমঝোতায় পৌঁছালে আফগানিস্তান পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন অংশগ্রহণকারীরা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা