আন্তর্জাতিক

রাজধানী দখলের দারপ্রান্তে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : আগ্রাসী ভূমিকায় সরকার বাহিনীর প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দিয়েছে তালেবান। দেশটির অধিকাংশ এলাকাই এখন তালেবানের নিয়ন্ত্রণে। বাকি নেই দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম শহরও। এতে করে যেকোনো সময় হামলা চালিয়ে তালেবান রাজধানী কাবুল দখল নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্থানীয় কর্মকর্তারা শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ইকোনমিক হাব হিসেবে পরিচিত কান্দাহার শহরের দখল নিয়েছে তালেবান। প্রায় ২০ বছরের যুদ্ধ শেষ করে ওই অঞ্চল থেকে মার্কিন নেতৃত্ত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হচ্ছে।

তালেবানের হাতে হেরাত শহরেরও পতন ঘটেছে। প্রাদেশিক কাউন্সিলের সদস্য গুলোম হাবিব হাশিমি বলেন, হেরাত যেন ভৌতিক শহরে পরিণত হয়েছে। ইরান সীমান্তের কাছে অবস্থিত ওই শহরে প্রায় ছয় লাখ মানুষের বসবাস ছিল। সেখানকার বাসিন্দারা হয় বাড়ি ছেড়ে পালিয়েছে অথবা নিজেদের বাড়ি-ঘরে লুকিয়ে আছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের টুইট টাওয়ারে হামলার পর ২০০১ সালে পতন হওয়া তালেবান যেকোনো সময় রাজধানী কাবুলে হামলা চালাতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, মার্কিন দূতাবাস কর্মীদের কাবুল থেকে সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সেনা মোতায়েন করা হবে। অপরদিকে ব্রিটেন নিশ্চিত করেছে যে, নিজেদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কাজে সহায়তা করতে সামরিক অভিযান শুরু করবে তারা।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আপনারা যদি লক্ষ্য করলে দেখতে পাবেন তালেবান কাবুলকে অন্য সব শহর থেকে বিচ্ছিন্ন করে দেয়ার চেষ্টা করছে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার বিষয়ে জাতীয় নিরাপত্তা টিমের নিয়মিত ব্রিফিং পাচ্ছেন বাইডেন।

কাবুল থেকে এখন মাত্র ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থান করছে তালেবান। ওই শহরে ভয়াবহ হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে।

শুক্রবার দূতাবাস থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক এবং স্পেন। এদিকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা