আন্তর্জাতিক

এরদোগানের সঙ্গে বৈঠক করবে তালেবান

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ‘অনুকূল পরিস্থিতিতে’ আফগান সংকট নিয়ে বৈঠকে বসবেন তালেবান নেতারা। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ কথা জানান সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ নাইম।

বুধবার সিএনএন তুর্ককে এক সাক্ষাৎকারে এরদোগান জানিয়েছিলেন, আফগানিস্তানের অস্থিতিশীল অবস্থার অবসানে তিনি তালেবান নেতার সঙ্গে সাক্ষাতে প্রস্তুত রয়েছেন।

তালেবান মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, সবাই আমাদের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারবেন। তবে আমরা একটা ভালো পরিস্থিতিতে এসব বৈঠক করব।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দোহায় তুর্কি দূতাবাসও এ ব্যাপারে যোগাযোগের মাধ্যম হতে পারে।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের দায়িত্বে তুরস্ককে তালেবানরা মেনে নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই আছে। তুরস্কের প্রতি আমাদের বক্তব্য হলো-সব বিদেশি বাহিনীকে আমাদের দেশ ত্যাগ করতে হবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার পাকিস্তান সফরের সময় তুর্কি বাহিনীকে যাতে তালেবানরা মেনে নেয় সে বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার কয়েকদিন পর তালেবানদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও চান এ বিষয়ে তুরস্ক ও তালেবানরা সরাসরি আলোচনার টেবিলে বসুক।

আফগানিস্তানের মুখপাত্র আরও বলেন, আফগানরা আফগানিস্তান ছেড়ে যাক আমরা তা চাই না। বরং, দেশের বাইরে যেসব আফগান নাগরিকরা রয়েছেন তারাও ফিরে আসুক সেটাই আমরা চাই। যারা মনে করছেন, তালেবানের শাস্তির ভয়ে তারা পালিয়ে যাচ্ছেন। তাদের জানা উচিত এসব কথা সম্পূর্ণ অসত্য।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা