আন্তর্জাতিক

শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র করোনায় আক্রান্ত ও মৃত্যুতে গত বছর থেকেই শীর্ষে রয়েছে। দেশটিতে নতুন এক বিপদের সম্মুখীন হয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে দেশটিতে শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস (এইচএইচএস) শনিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা শিশুর সংখ্যা পৌঁছেছে এক হাজার ৯০২ জনে।

এর বাইরে আরও বহু সংখ্যক শিশু সম্প্রতি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। আক্রান্ত ও হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের বয়স ১২ বা তার নিচে বলে জানিয়েছে এইইচএইচএস।

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে এখনও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫ জন এবং এ রোগে মারা গেছেন মোট ছয় লাখ ৩৭ হাজার ৪৩৯ জন।

চলতি বছর ফেব্রুয়ারি থেকে দেশটিতে করোনায় দৈনিক আক্রান্ত-মৃত্যু কমতে শুরু করেছিল, কিন্তু গত জুলাই থেকে ফের দেশটিতে অবনতি শুরু হয়েছে দৈনিক সংক্রমণ পরিস্থিতির। করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে দেশটিতে প্রতিদিন নতুন শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য ও সংক্রামক রোগ বিশেষজ্ঞরা।

পাশাপাশি, ডেল্টার প্রকোপের ফলে ব্যাপক ঝুঁকিতে পড়েছে দেশটির ১২ বা তার চেয়ে কমবয়সী শিশুরা। কারণ, এই বয়সী শিশুদের জন্য উপযোগী কোনো টিকা এখন পর্যন্ত বাজারে আসেনি।

যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের টিকার আওতায় আনতে টিকাদান কর্মসূচি শুরু করেছে, কিন্তু এক্ষেত্রে ১৩ থেকে ১৭ বয়সী কিশোর-কিশোরীদের টিকা দেয়া হচ্ছে।

এইচএইচএসের শুক্রবারের (১৩ আগস্ট) বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সবার দেহে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের উপস্থিতি পাওয়া গেছে।

দেশটির শিশুরোগ গবেষণা ও চিকিৎসা বিষয়ক শীর্ষ সরকারি প্রতিষ্ঠান আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের সাবেক প্রেসিডেন্ট স্যালি গোজা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এটি গত বছরের কোভিডের মতো নয়, বরং তার চেয়েও খারাপ এবং আমাদের শিশুরা যে চরম ঝুঁকিতে আছে, সাম্প্রতিক চিত্র তারই ‍উদাহারণ।’

সূত্র : আল জাজিরা

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা