আন্তর্জাতিক

আবারো বিদেশি সেনা আসছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর থেকে তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান। এরইমধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

এই পরিস্থিতিতে আফগানিস্তানে আবারো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মূলত আফগান ভূখণ্ডে অবস্থানরত দূতাবাসকর্মী ও নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য সেনা পাঠাবে দেশ দুটি। শুক্রবার (১৩ আগস্ট) বিবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র বলছে, আমেরিকান দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে ফিরিয়ে আনার কাজে সহায়তা করতে আফগানিস্তানে প্রায় ৩ হাজার সেনা পাঠাচ্ছে তারা। বিশেষ বিমানের মাধ্যমে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ দূতাবাসকর্মীকে ফিরিয়ে আনতে কাবুল বিমানবন্দরে সেনা মোতায়েন করা হচ্ছে।

অন্যদিকে ব্রিটেনও জানিয়েছে, স্বল্প সময়ের জন্য আফগানিস্তানে সেনা মোতায়েন করছে তারা। দেশটিতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য প্রায় ৬০০ সেনা সদস্য মোতায়েন করবে ব্রিটেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা