আন্তর্জাতিক

তালেবান দখলে কান্দাহার

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় বৃহত্তম শহর দখলের পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলের দাবি করেছে তালেবান। শুক্রবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

কান্দাহার শহরটি একসময় তালেবানের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিলো। বৃহস্পতিবার আফগানিস্তানের একাধিক প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।

তালেবানের মুখপাত্র জানিয়েছেন, ‘কান্দাহার পুরোপুরি দখলে নেওয়া হয়েছে।’ যদিও এই দাবির ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি বিবিসি।

এর আগে বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেক শহর গজনির পর তৃতীয় বৃহত্তম আফগান শহর হেরাতের নিয়ন্ত্রণ নেয় তালেবান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হেরাতের গভর্নরের অফিস ও পুলিশ হেডকোয়ার্টার তালেবানের দখলে চলে যায় বলে জানান আফগান কর্মকর্তারা।

এছাড়া উত্তর-পশ্চিম অঞ্চলের বাদগিস প্রদেশের রাজধানী কালা-ই-নাও শহর বৃহস্পতিবার সন্ধ্যায় তালেবানের নিয়ন্ত্রণে যায়। বাদগিসের প্রাদেশিক পরিষদের একজন সদস্য সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার মুখে আফগান বাহিনী সেনাক্যাম্প থেকে সেসময় পালিয়ে যায়।

সাম্প্রতিক লড়াইয়ে আফগান বাহিনীকে কোনঠাসা করে ফেলেছে তালেবান। একের পর এক শহর প্রাদেশিক শহর দখলে নিচ্ছে সশস্ত্র গোষ্ঠী। মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস, আগামী ৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুল সরকারের পতন হবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা