আন্তর্জাতিক

মরক্কো-ইসরাইলের ৩ চুক্তি

সাননিউজ ডেস্ক: মরক্কো ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বুধবার (১১ আগস্ট) ৩টি চুক্তি স্বাক্ষর করেছেন। গেল বছর দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর ইসরাইলের শীর্ষ কর্মকর্তার ঐতিহাসিক প্রথম এই সফর চলার সময় তারা চুক্তি ৩টি স্বাক্ষর করেন। এএফপি’র খবর।

রাজনৈতিক আলোচনা, বিমান চলাচল ও সংস্কৃতি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা।

সাংবাদিকদের লাপিদ বলেন, আগামীতে উভয় দেশের শিশুদের কল্যাণের জন্য এসব চুক্তি বিভিন্ন সুযোগ তৈরি করবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্টার্ন সাহারায় মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার পর গত বছর ইসরাইল ও মরক্কো একটি চুক্তি স্বাক্ষর করে।

লাপিদ বলেন, আজ আমরা শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করছি।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর গত বছর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ হচ্ছে মরক্কো।
এদিকে, মরক্কোর এমন পদক্ষেপে ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা