আন্তর্জাতিক

নিজের তৈরি হেলিকপ্টারে যুবকের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় একটি হেলিকপ্টার তৈরি করেছিলেন ২৪ বছর বয়সী এক যুবক। কিন্তু সেটা করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৷ সামনে এসেছে মর্মান্তিক এই দুর্ঘটনার ভিডিও ফুটেজও।

পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের মধ্যে একটি যান্ত্রিক ত্রুটি ঠিক করতে গিয়েই একটি ব্লেড সজোরে এসে আঘাত করে যুবকের মাথায় ৷ ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত ওই যুবকের নাম শেখ ইসমাইল শেখ ইব্রাহিম। তিনি একজন মোটর মেকানিক।

এদিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটির পাখা চালু করতেই যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ভেঙে যায় এবং সজোরে শেখ ইসমাইল শেখ ইব্রাহিমের মাথায় আঘাত করে। কয়েক সেকেন্ড পর তাকে হেলিকপ্টার থেকে বাইরে পড়ে যেতে দেখা যায়। পরে ঘটনাস্থলে ছুটে যান আশপাশে থাকা মানুষজন।

সংবাদমাধ্যমগুলো বলছে, গত মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার ফুলসাভাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। সেসময় একটি ওয়ার্কশপে হেলিকপ্টারটিকে পরীক্ষা করে দেখছিলেন শেখ ইসমাইল শেখ ইব্রাহিম নামের ওই যুবক।

গত দু’বছর ধরে এই হেলিকপ্টারটিকে নিজের হাতে তৈরি করেছিলেন ইব্রাহিম। শেষে এই হেলিকপ্টারই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। দুর্ঘটনার পর শেখ ইসমাইলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত ঘোষণা করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা