জেনারেল হেবাতুল্লাহ আলীজাই
আন্তর্জাতিক

আফগানিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল আলীজাই

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতোদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র দু’মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেয়া হলো।

সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে তাকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা