আন্তর্জাতিক

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ১৩ যাত্রী ও তিন ক্রু নিয়ে এমআই-৮ নামের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ৭ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রয়টার্স ও আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার কামচাটকা এলাকার লেক কুরিলে এ ঘটনা ঘটে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজদের উদ্ধারে ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ শুরু করেছেন।

কামচাটকা উপত্যকাটি বিশাল ভূখণ্ডজুড়ে অবস্থিত। সেখানে মানুষের বসবাস অনেক কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে উপত্যকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। রাশিয়ায় আকাশপথে হওয়া দুর্ঘটনার তদন্ত করে থাকে রাশিয়ান ইভেস্টিগেশন কমিটি। ইতোমধ্যেই সংস্থাটি তদন্ত শুরু করেছে। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা