আন্তর্জাতিক

সৈকত দূষণের বড় উৎস কোকা-কোলা!

আন্তর্জাতিক ডেস্ক: কোকা-কোলার নাম যুক্তরাজ্যের সৈকতগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার গায়ে সবচেয়ে বেশি দেখা যায়। শুধু তা-ই নয়, দেশটির উপকূলজুড়ে দূষণকারী ব্র্যান্ডেড প্যাকেজিং বর্জ্যের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ (৬৫ শতাংশ) আসে মাত্র ১২টি প্রতিষ্ঠান থেকে।

সম্প্রতি সমুদ্ররক্ষা বিষয়ক দাতব্য সংগঠন সার্ফার্স এগেইনস্ট স্যুয়েজের (এসএএস) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি যুক্তরাজ্যের ১১ হাজার ১৩৯ মাইল দীর্ঘ সৈকতজুড়ে দেশটির বৃহত্তম সমন্বিত পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন ৩ হাজার ৯১৩ জন স্বেচ্ছাসেবক। ওই কর্মসূচি থেকে ৯ হাজার ৯৯৮টি ব্র্যান্ডের প্যাকেজিং বর্জ্য পাওয়া যায়, যেগুলো তৈরি করেছে ৩২৮টি প্রতিষ্ঠান।

যুক্তরাজ্যের সৈকত দূষণে অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কোকা-কোলা, পেপসিকো, এবি ইনবেভ, ম্যাকডোনাল্ডস, মন্ডেলেজ ইন্টারন্যাশনাল, হেইনেকিন, টেসকো, কার্লসবার্গ গ্রুপ, সান্টোরি, হারিবো, মার্স, অ্যাল্ডি প্রভৃতি।

এসএএসের প্রধান নির্বাহী হুগো ট্যাঘম বলেন, আমাদের বাৎসরিক ব্র্যান্ড অডিট আরও একবার প্রকাশ করল, প্লাস্টিক ও প্যাকেজিং দূষণের বিস্ময়কর পরিমাণ আসছে সরাসরি বেশ কিছু বড় প্রতিষ্ঠান এবং তাদের বিখ্যাত ব্র্যান্ডগুলো থেকে।

সরকারকে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে এবং সমুদ্রে প্লাস্টিক ও প্যাকেজিং দূষণ বন্ধ করতে ‘অল-ইন’ ডিপোজিট স্কিমের মতো আইন জরুরি ভিত্তিতে প্রবর্তন করতে হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি, যুক্তরাজ্যে একটি ভালো ডিপোজিট রিটার্ন স্কিম (ডিআরএস) না থাকার কারণেই অপ্রয়োজনীয় দূষণ বন্ধ হচ্ছে না। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, তাদের এ ধরনের স্কিম চালুর পরিকল্পনা রয়েছে, তবে ২০২৪ সালের আগে তা সম্ভব নয়। এর জন্য করোনাভাইরাস মহামারিকে দায়ী করা হচ্ছে।

ডিআরএস হচ্ছে এমন একটি ব্যবস্থা, যেখানে ভোক্তা একবার ব্যবহারযোগ্য কন্টেইনারের কোনো পণ্য কিনলে তাকে বাড়তি অর্থ দিতে হবে। এটি মূলত এক ধরনের আমানত, যা খালি কন্টেইনার কোনো রিটার্ন পয়েন্টে জমা দিলেই ভোক্তাকে ফেরত দেয়া হবে।

কোকা-কোলার এক মুখপাত্র বলেন, অন্য সবার মতো আমরাও প্যাকেজিং বর্জ্য কমাতে আগ্রহী। আমরা চাই না, আমাদের প্যাকেজিং বর্জ্য এমন কোনো জায়গায় পড়ে থাক, যেখানে তার থাকার কথা নয়। আমাদের সব প্যাকেজিংই শতভাগ পুনর্ব্যবহারযোগ্য এবং আমাদের লক্ষ্য এটি আরও বেশি পরিমাণে ফিরে পাওয়া, যাতে সেগুলো পুনর্ব্যবহার করা যায় ও আবার নতুন প্যাকেজিংয়ে পরিণত হয়।

তিনি বলেন, কোনো প্যাকেজিং পড়ে থাকতে দেখা সত্যিই হতাশাজনক, আর এজন্যই আমরা একটি সুপরিকল্পিত ডিপোজিট রিটার্ন স্কিম সমর্থন করি। এটি মানুষকে বর্জ্য ফেলে দেয়ার বদলে পুনর্ব্যবহারে উৎসাহিত করবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা