আন্তর্জাতিক

বিদেশিরাও টিকা নিতে পারবেন ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি নাগরিকদেরও টিকার আওতায় আনতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। পাসপোর্ট ব্যবহার করে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে বিদেশিরা।

সোমবার (৯ আগস্ট) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষথেকে এক বিবৃতি প্রকাশ করে বিদেশি নাগরিকদের টিকাকরণের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, ‘বহু বিদেশি নাগরিক ভারতে বসবাস করছেন, বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলোতে। জনঘনত্ব বেশি হওয়ায় এসব এলাকায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি। সেজন্যই সবাইকে টিকাকরণের আওতায় আনা অত্যন্ত জরুরি।’

এক টুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য লিখেছেন, ‘আমরা একসঙ্গে লড়াই করি, একসঙ্গে যুদ্ধ জিতি’। কেন্দ্র এখন থেকে ভারতে বসবাসকারী বিদেশিদের কোউইনে রেজিস্টার করে টিকা নেওয়ার অনুমতি দিচ্ছে। এটা সংক্রমণ ঠেকানোর বিষয়টি নিশ্চিত করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যতক্ষণ না সব মানুষ সুরক্ষিত হচ্ছেন, ততক্ষণ কোনো মানুষই সুরক্ষিত নয়। সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে বিদেশি নাগরিকদেরও কোভিড থেকে সুরক্ষিত রাখা যাবে, আবার টিকা না নেয়া মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোতেও রাশ টানা যাবে বলে জানিয়েছে কেন্দ্র।

এ বছর জানুয়ারি থেকে কোভিডের বিরুদ্ধে টিকাকরণ শুরু করেছে ভারত। এখন পর্যন্ত ৫১ কোটির বেশি মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা