আন্তর্জাতিক

আফগানিস্তানে ৩ দিনে ২৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে চলমান তীব্র সংঘাতে গত তিন দিনে নিহত হয়েছে ২৭ শিশু। মঙ্গলবার (১০) আগস্ট জাতিসংঘের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

শিশু নিহতের ঘটনায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিষয়টি তাদের মর্মাহত করেছে। সোমবার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, শিশুদের ওপর নৃশংসতা ‘প্রতিদিনই বাড়ছে’। গত তিন দিনে কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে ২৭ শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া ১৩৬ শিশু আহত হয়েছে।

বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ায় সারাদেশেই সুবিধা করে উঠছে তালেবান। এখন পর্যন্ত ছয়টি আঞ্চলিক রাজধানী দখলে নিয়েছে তারা। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে যে আহ্বান জানানো হয়েছে, তারা তা প্রত্যাখ্যান করেছে। গত এক মাসের সংঘাতে ১ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আফগানিস্তানে চলমান সংঘাতে অনেক শিশু বাড়ি থেকে পালিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা