আন্তর্জাতিক

ভারোত্তোলনে শতবর্ষীর বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ১০০ বছর বয়সে ভারোত্তোলন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন এডিথ মুরওয়ে ট্রায়না। তাও আবার সবচেয়ে বেশি বয়সের পেশাদার ভারোত্তোলক হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।

এরই মধ্যে ১০০টি বসন্ত পার করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এডিথ। শরীরে পড়েছে তার ছাপ। কাঁধ ঝুঁকে গেছে সামনের দিকে। কিন্তু একবিন্দুও ভাটা পড়েনি ইচ্ছা শক্তিতে।

এডিথ একসময় নাচের শিক্ষিকা ছিলেন। ৯১ বছর বয়সে শুরু করেন ভারোত্তোলন। বন্ধু কারমেন গাটওর্থের আমন্ত্রণে তার জিমে গিয়েছিলেন এডিথ।

সেখানে অন্যদের ভারোত্তোলন করতে দেখে নিজেও শুরু করেন ভারোত্তোলন। প্রথম প্রথম সমস্যা হতো। তবে ধীরে ধীরে ভারোত্তোলন অভ্যাসে পরিণত হয় এডিথের। এখন প্রায়ই ৬০ কেজি ওজন তুলতে পারেন শতবর্ষী এই নারী। এজন্য বিভিন্ন জায়গায় পুরস্কারও পেয়েছেন তিনি।

এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতাতেও নাম লিখিয়ে ফেললেন এডিথ। নিজের এমন কৃতিত্বে প্রচণ্ড খুশি এডিথ। তার চেয়েও বেশি আনন্দিত বন্ধু তথা ট্রেনার কারমেন।
সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা