আন্তর্জাতিক

বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে ইন্দোনেশিয়া। সোমবার (৯ আগস্ট) এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে মন্ত্রী জানান, আগামী ১৬ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ জাভা ও পর্যটন দ্বীপ বালিতে বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দোকান-পাট, মার্কেট ও শপিংমলসমূহকে ২৫ শতাংশ লোকবল নিয়ে কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে টিকার ডোজ সম্পূর্ণ করা ব্যক্তিরাই কেবল এসব স্থানে যেতে পারবেন।

অবশ্য শিশু ও বৃদ্ধদেরকে এর আওতামুক্ত রাখা হয়েছে। পাশপাশি, টিকার ডোজ সম্পূর্ন করা নাগরিকদের টিকা সনদের ডিজিটাল অনুলিপি সবসময় সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রাপ্তবয়স্কদের জন্য টিকা বাধ্যতামূলক না হলেও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য টিকার ডোজ সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন বুদি গুনাদি সাদিকিন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা