আন্তর্জাতিক

আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে নিয়েছে সশস্ত্রগোষ্ঠী তালেবান।

শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে দখল করে নেয় তারা। খবব বিবিসির।

ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। দুটি সূত্রের বরাত দিয়ে বিবিসির অনলাইন প্রতিবেদনে এমন খবর জানানো হলেও আফগানিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা।

এদিকে টুইটারে পোস্ট দিয়ে তালেবানও জারাঞ্জ বিজয়ের দাবি করেছে।

সরকারি বাহিনীর সঙ্গে লড়াইরত তালেবানের এক কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘এটা তো কেবল শুরু। এখন শুধু দেখবেন কত দ্রুত অন্যান্য প্রদেশগুলোর পতন ঘটে আমাদের হাতে।’

বিবিসির প্রতিবেদনে এই খবর জানিয়ে বলা হচ্ছে, জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারদিকের এলাকা দখল করে নেওয়ার পর তালেবান জারাঞ্জ দখলের জন্য অবিরাম হামলা চালিয়ে যাচ্ছিলো।

তালেবানের হাতে জারাঞ্জের পতনের বিষয়টি স্বীকার না করে আশরাফ গনি নেতৃত্বাধীন আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তালেবানের বিরুদ্ধে এখনো জারাঞ্জে লড়াই চালিয়ে যাচ্ছে কাবুল সরকার নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী।

তবে নিমরোজ পুলিশের এক মুখপাত্র নাম প্রকাশ না করে রয়টার্সকে বলেন, সরকারি বাহিনীর কাছে প্রয়োজনীয়সংখ্যক সেনা না থাকায় শক্ত প্রতিরোধ গড়া সম্ভব হয়নি। এই সুযোগে তালেবান প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করতে সক্ষম হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা