আন্তর্জাতিক

আবারো ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন থেকে বেলুন হামলার জবাবে শনিবার (৭ আগস্ট) এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজার যে স্থান থেকে হামাস রকেট হামলা চালায় সেখানে এবং তাদের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

নিউ প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বেইত হানোন এবং জাবালিয়াসহ তিন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২১ মে ইসরায়েল এবং হামাসের মধ্যে ১১ দিনের সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্ত হয়।

দু'পক্ষের সংঘাতে গাজায় ২৫৬ ফিলিস্তিন নিহত হন। অপরদিকে ইসরায়েলে নিহত হয় ১৩ জন। সে সময় ফিলিস্তিন থেকে বেলুন হামলায় ইসরায়েলের বহু জমি ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবারও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে বেলুন হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার (৬ আগস্ট) দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়েছে। এর জবাবেই বিমান হামলা চালানো হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা