আন্তর্জাতিক

নিঃসঙ্গ জ্যাম্বোলিনা মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেলো বিশ্বের সবচেয়ে ‘নিঃসঙ্গ ভালুক’। ইউক্রেনের সার্কাসে প্রদর্শনের জন্য ১২ বছর ধরে বন্দি ছিলো এই ভালুকটি।

জ্যাম্বোলিনা নামের ভালুকটি কয়েক সপ্তাহ বয়স থেকে ইউক্রেনের সার্কাসে বন্দি জীবন কাটাচ্ছিলো। গত বছর ডিসেম্বরে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে সুইস আলপাইন সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া হয়।

অ্যানিমেল চ্যারিটি ফোর পাওস-এর মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এটি একটি মর্মান্তিক ও গভীর বেদনাদায়ক ঘটনা। আমরা আপনাদের জানাচ্ছি যে, জ্যাম্বেলিনা হঠাৎ করেই মারা গেছে।

ইনজেকশন নেওয়ার পর পরই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সে মারা যায়। তবে সঠিক কারণ আসলে কি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা তদন্ত করে দেখছি।

ক্রিমিয়ায় ২০০৯ সালে এক চিড়িয়াখানায় জন্ম তার। সেখানেই তাকে প্রদর্শন করা হতো। এরপর কয়েক সপ্তাহ পর তাকে তার বাবা-মার কাছ থেকে আলাদা করে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়, সার্কাসে প্রদর্শনের জন্য। সেখানে একটি ছোট খাঁচায় তাকে বন্দি করে রাখা হতো আর প্রশিক্ষণ দেওয়া হতো দর্শকের সামনে পারফর্ম করতে। যেটিকে প্রাণী সংরক্ষণবিদরা এক ধরনের নির্যাতন বলছেন।

কিন্তু করোনা মহামারি শুরুর পর সার্কাস বন্ধ হয়ে যায়। জ্যাম্বোলিনার মালিকের রোজগার কমে যাওয়ায় সে তার খাওয়ানো আর যত্ন নিতে পারছিলো না। পরে ফোর পাওস চ্যারিটি সেটিকে উদ্ধার করে এবং গত ৮ ডিসেম্বর তাকে সুইজারল্যান্ডে নেওয়া হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা