আন্তর্জাতিক

নিয়ন্ত্রণে নেই গ্রিসের দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দেশটির দমকলকর্মীরা। আগামী দিনগুলোতে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সোমবার (২ আগস্ট) সতর্ক করে দিয়ে বলেছিলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ।

গ্রিসে তাপদাহের তীব্রতার কারণেই দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্রগতিতে জ্বলছে বন। দাবানলে ধ্বংস হচ্ছে একের পর এক গ্রাম। মাইলের পর মাইল পুড়ে ছারখার করে দিচ্ছে আগুন।

৫ আগস্ট রাত পর্যন্ত গ্ৰীসের রাজধানী এথেন্সসহ মোট ৮১ স্থানে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কয়েক ডজন গাড়ি, হেলিকপ্টার এবং বিমান দিয়ে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ফায়ার ব্রিগেডের স্থল বাহিনী, সেনাবাহিনী, নৌ-বাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ৫২০ জন দমকলকর্মী, ১৫০ যানবাহন, এমইটিপিই, ১৭টি বেসামরিক দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা