আন্তর্জাতিক

দুর্গতদের সাহায্য করতে গিয়ে আটক মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপাত। এর জেরে বন্যা। ধীরে ধীরে বন্যার পরিস্থিতির আরো অবনতি। আর সেখানে জোরকদমে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। আর সেই কাজে হাত লাগাতে গিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দুর্গতদের উদ্ধারে গিয়ে নিজেই আটকা পড়লেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী নরোত্তম মিশ্র একটি নৌকায় করে দাতিয়া জেলার একটি গ্রামে গিয়েছিলেন বন্যার্তদের সাহায্য করতে। সেখানে গিয়ে জানতে পারেন, একটি বাড়ির ছাদে কয়েকজন আটকে রয়েছেন। এ কারণে সেখানে যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তিনি। কিন্তু তখনই নৌকার ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আর এগোনো সম্ভব ছিল না। ফলে ওখানেই আটকে পড়েন নরোত্তম।

এরপর তিনি এই পরিস্থিতির কথা জানিয়েছে খবর পাঠান নিজের কার্যালয়ে। তারপরেই ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেখানে পৌঁছায়। আর তাতে করেই উদ্ধার করা হয় বিজেপি নেতাকে।

জানা গেছে, মধ্য প্রদেশে প্রবল বন্যায় অন্তত ১ হাজার ২৫০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ইতোমধ্যে কয়েক হাজার গ্রামবাসীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভারতীয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সূত্র: সংবাদ প্রতিদিন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা