আন্তর্জাতিক

মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ যাত্রী। মঙ্গলবার (৩ আগস্ট) পণ্য ও শ্রমিকবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

মালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরটিএম জানিয়েছে, দ্রুতগতিতে ট্রাক চালানোর সময় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা বাসের সামনে চলে আসে। আর এতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাটি মালির সেগোউ শহর থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি স্থানে ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের সচেয়ে বিপজ্জনক সড়কগুলো আফ্রিকায় অবস্থিত। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৬ জন মারা যান সড়ক দুর্ঘটনায়।

সান নিউজ/ এমএইচআরমালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা